নীতিমালা ও শর্তাবলি
Live Publications™ – এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। উন্নত সেবা প্রদানের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। এ উদ্দেশ্যে আমাদের একটি ক্রেতা বান্ধব পণ্য (বই) ক্রয়, রিটার্ন ও রিফান্ড পলিসি এবং কার্যকর গোপনীয়তা নীতি রয়েছে।
ক্রেতা/ ব্যবহারকারীরা এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে Live Publications™ – এর সকল নীতিমালা ও শর্তাবলী, পণ্য (বই) ক্রয়, রিটার্ন ও রিফান্ড পলিসি, গোপনীয়তা নীতির প্রতি সম্মতি ও পূর্ণ সমর্থন জানিয়েছেন মর্মে প্রতীয়মান হবে, তাই এ সকল বিষয়গুলো সতর্কতার সাথে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার জন্য অনুরোধ করা হলো। Live Publications™ – এর এই পলিসিগুলো ১৫ এপ্রিল, ২০২৬ তারিখে হালনাগাদ করা হয়েছে। ভবিষ্যতেও Live Publications™ – এর পরিসেবা উন্নত ও যুগোপযোগী করার স্বার্থে এই পলিসি সমূহের নির্দিষ্ট কোন বিধান বা সম্পূর্ণ নীতির পরিবর্তন ও পরিমার্জন হতে পারে যা এই পেইজে হালনাগাদ বা পরিবর্তন করার সাথে সাথেই কার্যকর হবে। Live Publications™ যেকোনো সময় এই নীতি সমূহ হালনাগাদ, পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে।
www.livepublications.com.bd ডোমেইনটি Live Publications™ – এর অফিসিয়াল ওয়েব সাইট হিসাবে বিবেচ্য হবে।
ক্রেতারা আমাদের পণ্যসমূহ (বই) অনলাইন থেকে ক্রয় করার পাশাপাশি বিভিন্ন লাইব্রেরি থেকেও ক্রয় করতে পারবেন। তবে লাইব্রেরি হতে পণ্য (বই) ক্রয়ের ক্ষেত্রে এই সাইটে উল্লিখিত সকল নীতিমালা ও শর্তাবলী, পণ্য (বই) ক্রয়, রিটার্ন ও রিফান্ড পলিসি ও গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে না বরং সংশ্লিষ্ট লাইব্রেরিসমূহের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে।
আমাদের ক্রেতা বান্ধব পণ্য (বই) ক্রয়, রিটার্ন ও রিফান্ড পলিসি, গোপনীয়তা নীতি সম্পর্কে জানতে অনুগ্রহ করে সংশ্লিষ্ট লিঙ্কগুলোতে ক্লিক করুন।
উল্লেখিত নীতিমালা ও শর্তাবলি সম্পর্কে আপনার কোন প্রশ্ন/ পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: contact@livepublications.com.bd
© Live Publications
1st & 2nd Floor, Silver Janani Tower, Jail Road, Police Line, Cumilla
Trade License No: 2401011000042275
