পণ্য ক্রয়, রিটার্ন ও রিফান্ড পলিসি
- Live Publications™ – এর যেকোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলোর অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের অ্যাপ বা সাইটে যেকোনো লেনদেন সম্পূর্ণ নিরাপদ।
- যেকোনো পণ্যের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে অর্ডার পরবর্তী সর্বোচ্চ ৫ কার্য দিবস এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে অর্ডার পরবর্তী সর্বোচ্চ ৭ কার্য দিবসের মধ্যে ডেলিভারি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে সচেষ্ট।
- আমরা আমাদের সকল পণ্য পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি।
- ক্যাশ অন ডেলিভারি (COD)-এর ক্ষেত্রে অর্ডারকৃত পণ্যের সংখ্যা ও মোট পরিশোধযোগ্য বিল সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে অর্ডার প্রসেস করতে অনুরোধ করা যাচ্ছে। কোনো অনিবার্য কারনে অর্ডারকৃত পণ্য গ্রহণ করা সম্ভব না হলে কেবল কুরিয়ার চার্জ (ঢাকার ভেতরে ৬০ টাকা, ঢাকার বাইরে ৯০ টাকা) ডেলিভারিম্যান/রাইডারকে বুঝিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
- আমাদের সকল অর্ডারের কাট-অফ টাইম সন্ধ্যা ৬টা। অর্থাৎ, প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিগত ২৪ ঘণ্টার অর্ডার কুরিয়ারে প্রসেসিং-এর জন্য কুরিয়ারে প্রেরন করা হয়। তাই ক্রেতা পণ্য যেদিন অর্ডার করবেন, সেদিন বিকাল ৫.৩০ টার মধ্যে অর্ডার বাতিল করতে পারবেন। এরপরে কোনো অর্ডার বাতিল করা যাবে না। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অর্ডার বাতিল পরবর্তী ৭ কর্ম দিবসের মধ্যে ক্রেতা বাতিলকৃত অর্ডার বাবদ পরিশোধিত মূল্য (ট্রানজেকশন চার্জ কর্তন করে) একই মাধ্যমে ফেরত পাবেন।
- অর্ডারকৃত পণ্য ডেলিভারিম্যান/রাইডারের কাছে থেকে বুঝে নেওয়ার সময়ে পণ্য ভালভাবে চেক করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনোরূপ ড্যামেজ/ পুওর প্যাকিং/ অর্ডারকৃত পণ্যের পরিমাণে ব্যতিক্রম পাওয়া গেলে পণ্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।
- পণ্য গ্রহণের ৩ কর্ম দিবসের মধ্যে যে কোন ছেঁড়া ফাটা, পেজ/ফর্মার অনুপস্থিতি, অমুদ্রিত পৃষ্ঠা/ফর্মা/মলাটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থতার প্রমাণসহ আমাদের অবহিত করলে সম পরিমাণ পণ্য সম্পূর্ণ আমাদের খরচে পুনরায় পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পণ্যটি আমাদের নিকট কুরিয়ার সার্ভিসে অন কন্ডিশন পৌঁছে দিতে হবে অর্থাৎ ক্রেতাকে পণ্যটি কুরিয়ারে রিটার্ন বাবদ কোন অর্থ পরিশোধ করতে হবে না।
- পণ্য গ্রহণের ৩ কর্ম দিবস পরবর্তী যে কোন সময়ে অনুপস্থিত/অমুদ্রিত পৃষ্ঠা/ফর্মার ক্ষেত্রে উক্ত পৃষ্ঠা/ফর্মা সমূহের ডিজিটাল ফরম্যাট মেইল/ফেসবুক ম্যাসেঞ্জার/হোয়াটসঅ্যাপ যোগে ক্রেতাকে পাঠিয়ে দেওয়া হবে।
- কোনোরূপ ক্ষয়-ক্ষতি মুক্ত পণ্য গ্রহণের পরে কোনোরূপ রিফান্ড/একই অর্ডারের বিপরীতে অন্য আরেকটি নতুন পণ্যের জন্য আবেদন করা যাবে না।
যোগাযোগ করুন:
উল্লেখিত নীতিমালা ও শর্তাবলি সম্পর্কে আপনার কোন প্রশ্ন/ পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: contact@livepublications.com.bd
ফোন: +8801901303455
© Live Publications
Shewrapara, Mirpur, Dhaka
Trade License No: 2401011000042275
